স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওোযামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আবুল কাহার রাসেল। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহীর আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জালান আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, জয়নুল কোরেশী, সুহেল আহমদ, দপ্তর সম্পাদক রনি মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, সহ প্রচার সম্পাদক জাবের আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জহুর আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য হিরা মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শুধাংশু সুত্রধর, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহমদ সাইফুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীউর রহমান রাসেল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামিম আহমদ । পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
Leave a Reply