1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক প্রচারণা সম্পন্ন করলো ফেয়ার ফেইস

  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫৯১ Time View

স্টাফ রিপোর্টার::

স্বাস্থ্যবিধি মেনে চলি জগন্নাথপুরকে সুরক্ষিত রাখি’ এই শ্লোগানকে সামনে রেখে জগন্নাথপুরের সামাজিক সংগঠন  ‘ফেয়ার ফেইস জগন্নাথপুর’ এর উদ্যােগে টানা ১১ দিনদিন ব্যাপি শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ জনপদে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে প্রচারণা করা হয়।গতকাল শুক্রবার এই প্রচারণা শেষ হয়েছে।

প্রচারণাকালে সংগঠনের পক্ষ থেকে মাস্ক, স্যানেটাইজার বিতরণের পাশাপাশি টিকাদানে নিবন্ধন করে দেওয়া হয়েছে। এছাড়া সচেতনামূলক প্লেকার্ড প্রদর্শন করা হয়।

 

জানা যায়, উপজেলা ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক, ও স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর এর আয়োজনে গত ২৭ জুলাই থেকে জগন্নাথপুর পৌরশহর থেকে করোনার সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক ক্যাম্পেইন শুরু হয়। এরপর যথাক্রমে উপজেলারর কলকলি, পাটলী, মিরপুর, চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে জনস্বার্থে এই ক্যাম্পেইন করা হয়েছে।

সংগঠনের ১৩৭ জন সদস্যদের মধ্যে ৫টি টিমে বিভক্ত হয়ে সমগ্র উপজেলাব্যাপি এই কার্যক্রম চলে। প্রচারণাকালে প্রায় দুই হাজার ৫শ’ মাস্ক,  একশত ৮৭টি হ্যান্ড স্যানিটেইজার বিতরণ হয়। জীবন সুরক্ষায় করোনার টিকাদানে জনসাধারণ কে উৎসাহিত করার মাধ্যমে দুই শতাধিক ব্যক্তিকে নিবন্ধন করে দেওয়া হয়েছে। এছাড়া হাটবাজারে সচেতনামূলক প্লেকার্ড প্রদর্শন করা হয়।

সংঘটনের প্রতিষ্ঠাতা সদস্য আবু খালেদ জিবলু ও সাইফুর রহমান মিনহাজ জানান, স্থানীয় প্রশাসন ও স্বাস্হ্য বিভাগ আমরা অবহিত করে তাদের সুপরার্মশে জগন্নাথপুরের সর্বত্রজুড়ে টানা ১১ দিন আমাদের কার্যক্রম পরিচালিত হয়। প্রাথমিকভাবে এই প্রচারণা শেষ হলেও পরবর্তীতে সংগঠনের নতুন কোনো কর্মসুচীতে আমরা মাঠে কাজ করব।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, করোনার সংক্রমণে রোধে ফেরার ফেইসহসহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে। এটি  প্রসংশনীয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com