1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৪৬ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার পাইলাগাঁও ইউনিয়নের বড় কাতিয়া গ্রামের শরিয়ত উল্লার ছেলে ২টি চেক ডিজঅনার মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শানুর মিয়া (৩৮), সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের ইয়াদ উল্লার ছেলে মারামারি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত সিতাই মিয়া (৫৫) ও মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি হাড়গাঁও গ্রামের মৃত ছৈদ আলীর ছেলে হোসাইন আহমদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালিয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন, এসআই  মিজানুর রহমান ও উপসহকারি পরিদর্শক এএসআই নূরে আলম সিদ্দিকের যৌথ নেতৃত্বে সাজাপ্রাপ্ত ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com