স্টাফ রিপোর্টার- যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশিদের সাফল্য, অবদান ও কৃতিত্বের স্বীকৃতি প্রদানের ধারাবাহিক প্রকাশনা ব্রিটিশ-বাংলাদেশি হুজহু-এর ১৭তম সংস্করণের প্রকাশনা ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার পূর্ব লন্ডনের মেরিডিয়ান গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হয়েছে। এবার ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র
অ্যাওয়ার্ড পেয়েছন সাতজন। তাঁর মধ্যে দুই জন জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা। রাজনীতি উদ্যাক্তা ও কমিউনিটি উন্নয়নে অবদানের জন্য সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও
আইন পেশায় বিশেষ অবদানের জন্য মুনিরা কে হোসেন কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি এম এ কাদিরের আপন মামাতো বোন। অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে কমিউনিটি নেতা এম এ কাদির উপস্থিত ছিলেন। পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের সন্তান মনিরা কে হোসেন বাড়ী জগন্নাথপুর মিনা স্ট্রেইটের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আফরোজ হোসেন। মনিরা কে হোসেন যুক্তরাজ্যে আইনপেশায় সুনামের সহিত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অ্যাওয়ার্ড গ্রহণ করে প্রতিক্রিয়ায় মনিরা কে হোসেন বলেন, এই অ্যাওয়ার্ড ব্রিটিশ বাংলাদেশীদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি এ থেকে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গৌরব উজ্জ্বল ভূমিকার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
বাড়ী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক এম এ কাদির বলেন, ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি প্রবর্তিত হুজহু অ্যাওয়ার্ড নিঃসন্দেহে প্রশংসনীয় ও গৌরমময়। কমিউনিটির বিভিন্ন স্তরের সফল গুনীজনদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাজনীতিতে ও কমিউনিটি উন্নয়নে আমাদের সংসদ সদস্য কয়ছর আহমেদ এবং আইন পেশায় আমার বোন মনিরা কে হোসেন অ্যাওয়ার্ড পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত।
ব্রিটিশ বাংলাদেশি হুজহু-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল করিম গনি বলেন,বাংলাদেশি হুজহু কমিউনিটির পথিকৃৎ ও সফল ব্যক্তিত্বদের অর্জন সংরক্ষণ এবং উদযাপন করে আসছে, যাতে তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকে। এ বছরের প্রকাশনায় মোট ৩০৭ জন সফল ব্রিটিশ-বাংলাদেশির জীবন, কর্ম ও অর্জনের গল্প স্থান পেয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান ব্যক্তিদের সাফল্যও তুলে ধরা হয়েছে। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে থাকা অবদান ও সাফল্য সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এই প্রকাশনাটি একটি সহজলভ্য ও গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। জগন্নাথপুরের দুই গুনীকে এবার অ্যাওয়ার্ড দিতে পারায় জগন্নাথপুরের সন্তান হিসেবে তিনি আনন্দিত।