1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে সাত জুয়াড়িকে ২১ দিনের কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ২৭১৪ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত সাত জুয়াড়িকে ২১ দিনের কারাদণ্ড প্রদান করেছেন।

ভ্রাম্যমান আদাতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এই রায় দেন।

আজ বৃহস্পতিবার তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত জব্বর আলীর ছেলে ফয়জুল হক, একই গ্রামের মৃত গোলাপ আলীর ছেলে হারুন মিয়া, মৃত মদরিছ উল্লার ছেলে আবুল হোসেন, মৃত জমির আলীর ছেলে লেবু মিয়া, মৃত রুসমত আলীর ছেলে মাসুম মিয়া,আঞ্জব আলীর ছেলে মিজানুর রহমান ও হুসমত আলীর ছেলে মনোয়ার আলী।

ইউএনওর কার্যালয় ও থানা পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় সাত জুয়াড়িকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদের প্রত্যেককে ২১ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়া খেলার অভিযোগে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়েছে।

জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com