1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে সেই সড়কে ২৩ কোটি টাকার টেন্ডার সম্পন্ন, নতুন বছরের শুরুতেই কাজ শুরু হতে পারে

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ১২৬৩ Time View

সংস্কারহীন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর অংশের ১৩ কিলোমিটার উন্নত মানের সংস্কার কাজের জন্য প্রায় ২৩ কোটি টাকার টেন্ডার সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার (এলজিইডি) সুনামগঞ্জ প্রকৌশলীর কার্যালয়ে টেন্ডার ড্রপিং করেন। এতে একটি মাত্র

ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকার সালেহ হামিম (জেপি) অংশ নেয়। আর কেউ অংশ না নেয়ায় কাজটি পান সালেহ হামিম (জেপি) ঠিকাদারী প্রতিষ্ঠান।

আজ সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার এই তথ্যে নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সংসদ সদস্য মাননীয় পরিকল্পনামন্ত্রী মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় আধুনিক ও উন্নতমানের টেকসই কাজের জন্য গত মাসের ৬ নভেম্বর প্রথমবারের মতো প্রায় ২৩ কোটি টাকার দরপত্র (টেন্ডার) আহবান করা হয়েছিল। যার প্রেক্ষিতে গতকাল ছিল টেন্ডার ড্রফিংয়ের শেষ দিন। তিনি জানান, রি-টেন্ডার না হলো আশা করছি, আগামী বছরের শুরুতেই কাজ শুরু হবে।

প্রসঙ্গত, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলা বাসির যোগাযোগের একমাত্র প্রধান সড়ক হচ্ছে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহালদশা বিরাজ করছে। ফলে অর্বনীয় দুভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে। সংস্কারের দাবিতে কয়েকবার পরিবহণ ধর্মঘট পালন করা হয়েছে। সড়কের জনদুর্ভোগ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দরপত্র আহবানের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com