স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সন্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, এনজিও সংস্থা মামমির মাঠ কর্মী এনামুল হক, কেয়ারের মাঠকর্মী রিতা রানী তালুকদার, ফ্রেন্ডশিপের মাঠ কর্মী শায়মা খাতুন ও উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ২০২১ ইং পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে। প্রতিনিধি, জগন্নাথপুর সুনামগঞ্জ
Leave a Reply