1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে চত্বরের রথবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ও শ্রী শ্রী বাসুদেব বিগ্রহ বসিয়ে দুটি রথ টানা হয়৷ ভক্তবৃন্দরা রথটানার পাশাপাশি বিগ্রহের সামনে কলা দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। প্রতি বছরের ন্যায় এবারো রথযাত্রা উপলক্ষে রথবাড়িতে মেলা বসে। রথযাত্রায় বিপুল ভক্ত সমাগম ঘটে। বিকেলে রথদুটি বাসুদেব মন্দিরে নেন ভক্তরা। সাতদিন পর ফেরা রথের মাধ্যমে জগন্নাথ বিগ্রহ কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় আনা হবে। রথ উৎসবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রনয় কান্তি সূত্রধর খোকন,লিখন দাস,পিষুষ রায় কালা, সুধাংশু শেখর রায় বাচ্ছু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, সদস্য সচিব অমিত দেব, যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর কমিটির আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য, সদস্য সচিব জীবন গোপ,যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপ, রেনু শর্মা,উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য আশীষ কুমার দেব,জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজন দাশ,কোষাধ্যক্ষ অরূপ সরকার,পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য কল্যাণ কান্তি রায় সানী,উপজেলা পূজা উদযাপন পরিষদের কুশল রায়, সুমিত রায় প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জগন্নাথ জিউর কেন্দ্রীয় মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com