1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ১ চেয়ারম্যানসহ ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬
  • ২৬৫ Time View

স্টাফ রিপোর্টার:::: জগন্নাথপুরের সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী ও তিন ইউপি সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওলানা সৈয়দ মুনফিক আলী তার মনোনয়ন প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহারকারী ইউপি সদস্যরা হলেন, কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আকিবুল মিয়া তালুকদার, রানীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মির্জা সানুর মিয়া, পাটলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ আহমদ হোসেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি নির্বাচনের প্রধান সমন্ধয়ক মোহাম্মদ হুমায়ুন কবির সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে এক চেয়ারম্যান ও তিন ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com