1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

জগন্নাথপুরে ৪ মাস পর মায়ের কোলে ফিরল সন্তান

  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৬২ Time View

স্টাফ রিপোর্টার::

আইনি লড়াই শেষে চার মাস পর নিজের পাঁচ বছরের সন্তানকে ফিরে পেলেন এক মা। রোববার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে পুলিশ ওই শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ছয় বছর আগে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের ঈসা খানের সঙ্গে বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর গ্রামের শিপা বেগমের। তাদের দাম্পত্য জীবনে পাঁচ বছরের এক কন্যাশিশু রয়েছে।

গত বছরের ২৯ অক্টোবর শিপা বেগমকে স্বামী মারধর করলে অভিমান করে তিনি ৩১ অক্টোবর স্বামীর নামে আদালতের মাধ্যমে সমন জারি করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিপা বেগমের স্বামীর বাড়ির লোকজন একমাত্র সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয় এবং তাকে আটকে রাখে। এ সময় মায়ের সঙ্গে তাকে দেখাও করতে দেওয়া হয়নি।

শিপা বেগম জানান, মেয়েকে আটকে রাখার পর পেরিয়ে যায় প্রায় সাড়ে তিন মাস। গত ১৬ ফেব্রুয়ারি তিনি স্বামীর বাড়িতে মেয়েকে দেখতে যান। সে সময় স্বামীর বাড়ির লোকজন তাঁকে মেয়ের সঙ্গে দেখা করতে না দিয়ে তাড়িয়ে দেয়। পরে ২৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ আদালতে মেয়েকে ফিরে পাওয়ার জন্য মামলা করেন শিপা। সব মিলিয়ে চার মাস পর তিনি মেয়ের মুখ দেখতে পান। মেয়েকে ফিরে পেয়ে আনন্দিত তিনি।
জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশে শিশুটিকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে ওই শিশুকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com