1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

হবিগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আটক-২, একজনের ১ বছরের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাল ভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ ৩ জন আটক হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগান কেন্দ্রে জাল ভোট দিতে গেলে তাদেরকে আটক করা হয়।

এর মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামে একজনকে ১ বছরের সাজা দেওয়া হয়েছে।

তিনি বালুছড়া চা-বাগানের বাসিন্দা প্রদীপ কর্মকারের ছেলে।

আটককৃতরা হলো, একই বাগানের বাসিন্দা ময়েশ বার্মিক দাশের ছেলে চঞ্চল বার্মিক দাশ (১৪) ও রমেশ সবরের ছেলে রিমন সবর (১৪)। তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় নতুন বাজারে অবস্থিত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জালভোট দিতে গিয়ে আটক দুই শিশুর বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সাজা দেওয়া হয়েছে। তাদেরকে বাহুবল থানায় পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতাকারী রামেন্দ্র দাশ জানান, সকাল ১০টার দিকে কামাইছড়া চা-বাগান কেন্দ্রে কয়েকজন শিশু জালভোট দিতে যায়। খবর পেয়ে পুলিশ শিশুসহ ৩ জনকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাদের মধ্যে ১ জনকে সাজা ও অপর দুজনকে থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধেও পরে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জে ৯ জন এবং বাহুবলে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার এ দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮২ হাজার ৭১৪ জন এবং বাহুবল উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪৩০ জন ভোটার। নির্বাচনকে ঘিরে দুটি উপজেলায়ই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে মহিলাদের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

সুত্র-আরটিভি

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com