1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরে বাজার পাহারা দিতে গিয়ে নিখোঁজ নৈশপ্রহরী

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২২২ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরে বাজার পাহারার কাজ করতে গিয়ে আফতর আলী (৫৬) নামের এক নৈশপ্রহরী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় গত রোববার (৪ মে) রাতে ওই নৈশপ্রহরীর স্ত্রী ছায়ারুন বেগম জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আফতর আলী উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার ( ৩ মে) রাতে সাদিপুর বাজার পাহারাদারের কাজ যান নৈশপ্রহরী আফতর আলী। পরদিন ভোরে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফিরে যাননি। পরে ওই নৈশপ্রহরীর স্ত্রী-সন্তান সাদিপুর বাজারে তাঁকে খুঁজতে এসে তার বসার স্থানে জুতা, টর্চলাইটের কাভার ও গায়ের জ্যাকেটটি পান

নৈশপ্রহরীর ছেলে রবিক আলী বলেন, আমার বাবার সাথে কারো কোন শত্রুতা নেই। তবে কয়েকদিন আগে আমার বাবা যে বাজার পাহারা দিতেন ওই বাজারে চুরির ঘটনা ঘটে। কারা চুরি করেছে তা আমার বাবা জানতেন।

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন বলের, আফতর আলী দীর্ঘ দিন ধরে ওই বাজারে সততার সাথে নৈশপ্রহরীর কাজ করে আসছে। তিনি খুবই ভালো একজন মানুষ, কারো সাথে কোন দুশমনি নাই।  নিখোঁজের বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়ে জিডি হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই নৈশপ্রহরীর সন্ধান খুঁজে পেতে পুলিশ কাজ করছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com