স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয় । উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস,উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ ,উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার প্রমুখ দুই গ্রুপের কর্মশালায় ৮০ জন শিক্ষক অংশ গ্রহণ করবেন।
Leave a Reply