স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা রূপান্তিত করা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচনে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, আর আপনার সেই বিশ্বাসে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি যেন আপনাদের এই মর্যাদা রক্ষায় কাজ করতে পারি। সেজন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা একান্ত কামনা করছি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ, সহযোগি সংগঠনের উদ্যোগে সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়ছর আহমেদকে সংসদ সদস্য নির্বাচিত করায় সর্বসাধারণের সম্মানার্থে ইফতারপূর্বক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক জামাল উদ্দিন ও পৌর বিএনপির যুগ্ম আহ্ববায়ক এমএ মতিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা সাবেক চেয়ারমযান আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা এমএ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন, জেলা যুবলের ভারপ্রাপ্ত সভাপতি আমীর উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক সৈয়দ মোচ্ছাবির আহমদ, পৌর বিএনপির বিএনপির আহব্বায়ক সালাউদ্দিন আহমদ, যুবদলের আহ্ববায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহ্ববায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্ববায়ক হাজী হারুনুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্ববায়ক লিটন মিয়া, যুগ্ম আহ্ববায়ক শামীম আহমদ, পৌর ছাত্রদলের আহ্ববায়ক জাকারিয়া আহমদ, পৌর স্বেচ্ছাসেবক নেতা ইমন আহমদ প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন হাশমত উল্লাহ খান।