1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জগন্নাথপুর ও শান্তিগঞ্জে বিএনপির কারানির্যাতিত নেতাকর্মীরা পেলেন ঈদ উপহার

  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কারানির্যাতিত অর্ধশতাধিক নেতাকর্মীদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-সুনামগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর পৌরএলাকার ছিলিমপুরের বাসিন্দা কয়ছর এম আহমেদের অর্থায়নে তাঁর নিজ বাড়িতে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, সদস্য নুরুল ইসলাম নুরুলসহ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।

ঈদ উপহার বিতরণকালে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে মানুষ রমজানে ইফতার পর্যন্ত করতে পারেনি। হামলা মামলার শিকার হয়েছে। জেলের মধ্যে ঈদ করতে হয়েছে। যাঁরা দলের জন্য নির্যাতনের শিকার হয়েছেন; তাঁদেরকে সবসময়ই মূল্যায়ন করা হবে। তিনি বলেন, আমি গত দুই সপ্তাহে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ প্রায় ৫০ হাজার মানুষের সঙ্গে ইফতার করেছি। যা এরআগে কোথাও সম্ভব হয়নি। আমরা এখন স্বৈরচার মুক্ত। নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com