1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ইউরোপ থেকে ফেরত পাঠালো হলো ৩৫ বাংলাদেশিকে পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ?

জগন্নাথপুর থানায় ৪৮ আসামির আত্মসমর্পণ

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১৫৯৭ Time View
স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামে পুলিশকে মারধর করে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ এসল্ট মামলার ৪৮জন আসামি থানায়এসে আত্মসমর্পণ করেছে।

আজ মঙ্গলবার ৯টায় আসামিরা জগন্নাথপুর থানায় এসে আত্মসমর্পণ করলে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে।

থানা পুলিশ জানায়, গত ১৪ মার্চ থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ডাকাতি ও গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আব্দুল হাশিম (৪৫)কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় আসামির লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এঘটনায় হামলার শিকার থানার এস আই শহিদুল ইসলাম বাদী হয়ে ৫৫ জনের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। তাৎক্ষণিক ৪ জনকে গ্রেফতার করা হয়। ১৯ মার্চ ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল হাশিমকে গ্রেফতার করে পুলিশ। আজ এ মামলার ৪৮ আসামি থানায় এসে আত্মসমর্পণ করেন।
এদিকে হামলার ঘটনার পরদিন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিয়ে স্থানীয় শান্তিবাজারে অপরাধ দমনে এক সভা করেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে এলাকাবাসী আসামিদের ধরিয়ে দিতে আশ্বাস দেন। যার প্রেক্ষিতে আসামিরা এলাকাবাসীর সহায়তায় থানায় এসে আত্মসমর্পণ করে। তবে এঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রথমদিকে গনমাধ্যমকে ৫৫ জন আসামি করা হয়েছে বলে জানানো হলেও আজ জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার মামলার এজাহারে ৫৩ জনকে আসামি করা হয়। এমামলার আর কেউ আসামি নেই। সব আসামিকে গ্রেফতারের আওতায় নিয়ে আসা হয়েছে।

ওসি তিনি জানান, সুনামগঞ্জের পুলিশ সুপারের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ৪৮ জন আসামি আত্মসমর্পণ করেছেন। আমরা তাদেরকে আদালতের মাধমে কারাগারে পাঠিয়েছি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com