1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১০০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ধর্ষণ মামলার  এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ একটি দল।

গ্রেফতারকৃত আসামির নাম  বাবুল মিয়াকে (২৯)।

সোমবার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার কেশবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলমের নেতৃত্বে জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর বাজারে অভিযান চালায়। অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।

পরে তাকে সিলেটের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com