1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬
  • ২৬১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর সচিব মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় এতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর সভার প্যানেল মেয়র সফিকুল ইসলাম,কাউন্সিলর আবাব মিয়া প্রমুখ আলোচনা সভায় পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেনশন ও প্রভিডেন্টফান্ড রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়ার জোর দাবি জানানো হয়। পরে ইফতার পূর্বক এক দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর সচিব মোঃ মোবারক হোসেন। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র সুহেল আহমদ, কাউন্সিলর তাজিবুর রহমান, কাউন্সিলর দেলোয়ার হোসাঈন, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল,নার্গিস সুলতানা, পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এলাইছ মিয়া, আব্দুর রশিদ, আব্দুস সালাম,রঞ্জিত কুমার, বিকুল রঞ্জন সরকার, রফিকুল ইসলাম,অসিত চন্দ্র পালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com