1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ বাস ও লেগুনা চালকদের মধ্যে উত্তেজনা

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৭১ Time View

স্টাফ রিপোর্টার
যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস ও লেগুনা চালকদের মধ্যে বিরোধকে দেখা দেয়ায় জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে জগন্নাথপুর বাসস্টেশন থেকে সুনামগঞ্জের উদ্যেশে ছেড়ে যাওয়া বাসের চালক দিরাই রাস্তার মোড়ে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা একটি লেগুনার চালককে গাড়িতে যাত্রী তুলা নিয়ে গালিগাজ করেন। এর জের ধরে শনিবার সকালে লেগুনার চালকরা সুনামগঞ্জে যাতায়াতে জন্য ছেড়ে আসা একটি বাস আটকে দেয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এবং উক্ত সড়কে যানচলাচ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, আমরা বাস ও লেগুনা চালক ও দুটি সমিতির নেতাদের নিয়ে বৈঠক করে সমঝোতার চেষ্ঠা করছি।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরে জগন্নাথপুরের বাস মালিক সমিতি ও লেগুনা সমিতির মধ্যে সুনামগঞ্জের যাতায়াতকারী যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। যা জের ধরে একাধিকবার দু’পক্ষের লোকজন বিরোধে জড়িয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com