1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জঙ্গি দমনে শেখ হাসিনার প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান

  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০১৬
  • ৩১৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:মার্কিন কংগ্রেসম্যান চার্লস ডাব্লিউ বুস্টানি (জুনিয়র) এমডি বাংলাদেশে অব্যাহত জঙ্গি হামলা ও সন্ত্রাস দমনে শেখ হাসিনার সাহসী ভূমিকার প্রশংসা করেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মার্কিন কংগ্রেসম্যানকে অবহিত করার প্রাক্কালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

দূতাবাসের মিনিস্টারের (প্রেস) পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, লুইজিয়ানার রিপাবলিকান দলের কংগ্রেসম্যান চার্লস সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। এ সময় কঠোর হস্তে বাংলাদেশের সন্ত্রাস দমন কর্মকাণ্ড মোকাবেলা করায় রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন সন্ত্রাসবাদ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী ব্যবস্থাগ্রহণ সম্পর্কে অবহিত করে বাংলাদেশের মাটি থেকে সহিংস চরমপন্থিদের উৎখাতের কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরমপন্থিসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে দৃঢ় বিশ্বাসী। ১৯৭৫ সালে তাঁর পিতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাঁর নিজের জীবনেও ১৯ বার হত্যার প্রচেষ্টা করেছে সন্ত্রাসীরা।

এ সময় কংগ্রেসম্যান চার্লস বোস্টানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম ও অসাধারণ সাহসের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত সন্ত্রাসবাদ ও গোয়েন্দা তথ্য বিনিময়সহ চরমপন্থা প্রতিহত করার জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য কংগ্রেসম্যানের প্রতি আহ্বান জানান।

এ সময় গত বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।

এদিকে, সম্প্রতি বাংলাদেশের গুলশানের আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে সন্ত্রাসী হামলায় নিহত ও গুরুতর আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান কংগ্রেসম্যান চার্লস। দ্বিপক্ষীয় এ বৈঠকে বাণিজ্য সমস্যা এবং বাংলাদেশের অন্যান্য উন্নয়ন সাফল্য তুলে ধরেন কংগ্রেসম্যান চার্লস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com