1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জমকালো আয়োজনে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন লীগের টুর্নামেন্ট উদ্বোধন

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ Time View

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কতৃক আয়োজিত ২৬ তম লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ মৌসুমের উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাইদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফি মোহাম্মদের পরিচালনায় ২৬ তম লীগের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাল হোসেন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা আবুল কালাম আকন, রাজন দাস, তফজ্জুল হক সুমন, আবু হেনা রনি, হোসেন আলী, আছাদ লাল, জাকারিয়া আহমদ, সোলেমান হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহসভাপতি কামাল হোসেন, ময়ুখ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সুমিত রায়, শাকিল আহমদ, শাহ বিল্লাল, শাহরিয়ার তোয়েলসহ উপজেলা ক্রিকেট পরিবারের সকল সদস্য, খেলোয়াড় ও ক্লাব প্রতিনিধিগন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন দল সেঞ্চুরি ক্রিকেট ক্লাবকে ২৫ রানে হারিয়ে উদ্বোধনী ম্যাচের বিজয়ী হয় রয়েল চ্যালেজ্ঞার্স ক্রিকেট ক্লাব পাটলী।
এবারের লীগে মোট ১০ টি দল অংশগ্রহণ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com