জগন্নাথপুর২৪ ডেস্ক::
সাতক্ষীরার তালা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে লোকজন নিয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই।
গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার জগদানন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনতাজ মল্লিক (৩৫) জগদানন্দকাটি গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোরশেদ জানান, মনতাজ মল্লিক রোববার রাত ৯টার দিকে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তার বড় ভাই শাহজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে ওসি জানান, ঘটনার পর থেকে শাহজাহান মল্লিক পলাতক রয়েছেন।
Leave a Reply