1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জাউয়া বাজারে একই রাতে ৩ দোকানে চুরি

  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ২৭১ Time View

জাউয়া প্রতিনিধি::
ছাতক উপজেলার জাউয়া বাজারে একই রাতে ৩টি দোকানে চুরি হয়েছে। চুুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে চোর আতংক।
দোকান মালিক সূূত্রে জানা যায়, শনিবার রাতে এসব দোকান মালিকরা প্রতিদিনের ন্যায় বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন রবিবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারের তালা ভাংগা এবং দোকান ক্যাশে রক্ষিত টাকা নেই।
চোরেরা রাতের গভীরে দোকানের সাটারের তালা ভেংগে বাজারের ব্যবসায়ী সফিক মিয়ার মালিকানাধীন সফিক ভেরাইটিজ স্টোর থেকে বিভিন্ন মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৮৫হাজার টাকার, জ্যোতিষ বাবুর মালিকানাধীন শুভশ্রী এন্টারপ্রাইজ থেকে নগদ টাকাসহ প্রায় ১০হাজার টাকার মালামাল এবং সফিক মিয়ার সুুপারীর আড়ৎ থেকে বেশ কিছু নগদ টাকা ও মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ্ইনচার্জ পুলিশ পরিদর্শক মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জাউয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আছাদুর রহমান জানান গত ১ মাসে জাউয়া বাজারে ১০টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। এছাড়া বাজারে মদ, গাঁজা, ইয়াবা ও তীর খেলা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আতংকের মধ্যে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com