1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

জাতীয় চ্যাম্পিয়নশীপে সুনামগঞ্জের হয়ে খেলার সুযোগ পেল জগন্নাথপুরের ৭ ফুটবলার

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

স্টাফ রিপোর্টার::

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ অংশগ্রহণের লক্ষে গঠিত সুনামগঞ্জ জেলা দলে স্থান পেয়েছেন জগন্নাথপুর উপজেলার ফুটবল অ্যাসোসিয়েশনের ৭ কৃতি ফুটবলার।
আজ সোমবার সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক বাছাইকৃত খেলোয়াড়দের মধ্যে ২৩ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৭ জনেই জগন্নাথপুরের ফুটবলার।
তাঁরা হলেন, জগন্নাথপুর পৌরসভা ইকড়ছই গ্রামের মৃত আব্দুল হাসিম ছেলে জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন পরিচালনা কমিটির সভাপতি ওলিউর রহমান (মধ্যমাঠ, জার্সি নং-৭), একই গ্রামের বাবুল মিয়ার ছেলে এসোসিয়েশনের সদস্য মেহেদী হাসান ফাহিম (গোলকিপার, জার্সি নং-১), পশ্চিম তিলক গ্রামের কাপ্তান মিয়া কামালীর ছেলে এসোসিয়েশনের প্রচার সম্পাদক রাহুল কামালী কামরান (রক্ষণভাগ, জার্সি নং-২), শাহারপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে এসোসিয়েশনের সহ-সভাপতি মোশাহিদ মিয়া (রক্ষণভাগ, জার্সি নং-৪), ইকড়ছই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে এসোসিয়েশনের সহ-প্রচার সম্পাদক শফিউল হাসান (রক্ষণভাগ, জার্সি নং-১৭), একই গ্রামের নুর মিয়ার ছেলে এসোসিয়েশনের সহ-সভাপতি সুহেল মিয়া ভূঁইয়া (মধ্যমাঠ, জার্সি নং-৬) ও পশ্চিম ভবানীপুর গ্রামের আলিফ মিয়ার ছেলে এসোসিয়েশনের সদস্য রোমন ইসলাম রিমন (আক্রমনভাগ, জার্সি নং-১১)।
জগন্নাথপুর উপজেলার ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সামিনুর রহমান বলেন, আমাদের অ্যাসোসিয়েশনের ৭ খেলোয়ারের এমন সুযোগ পাওয়া এটা শুধু আমাদের জন্য নয় পুরো উপজেলার জন্য বিশাল গর্বের ব্যাপার। আমরা আশা করছি, তাঁরা বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস রচনা করবেন এবং জগন্নাথপুরতথা পুরো জেলার সুনাম বয়ে আনবেন।”

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com