1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

জুলাইয়ের চেতনা নিয়ে আমরা কেউ যেন ব্যবসা না করি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাইয়ের চেতনা নিয়ে আমরা কেউ যেন ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করেন, রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য চেতনা বিক্রি করছেন তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই।’

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা একাত্তরের চেতনা বিক্রি করতো, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি গিয়ে বসে আছেন। বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এই মহান ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাসকে ধারণ করবো। স্মৃতিকে ধারণ করবো। অনাগতকাল ভবিষ্যতে আমাদের প্রজন্মরা যাতে দেখে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন কীভাবে হয়েছে।’ সূত্র-মানব জমিন

 

 

কোন মন্তব্য

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com