1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

জুলাইয়ে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন

  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্বর্তী সরকার আর ঐকমত্য কমিশনের থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ২৪’র গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির মৌন মিছিলপূর্ব সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারা আবারো ফ্যাসিবাদকে ফিরিয়ে দিতে চায়। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত করতে হবে।

তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোট আর স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের হীন উদ্দেশ্য আছে। এক সময় যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলো তারাই রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে।
সূত্র বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com