1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জুয়া খেলায় স্ত্রীকে বাজি, অতঃপর…

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৩৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::হারতে হারতে শেষ নিজের কাছে থাকা সব অর্থ। কিন্তু জুয়ার আসর থেকে উঠতে চান না। বাধ্য হয়ে তাই নিজের স্ত্রী ও সন্তানকে বাজি রেখেছিলেন। কিন্তু এবারও হেরে গেলেন। আর তাতেই বিপত্তি।

ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। দিল্লির বুলেন্দশহরের বাসিন্দা মহসিন নামে এক ব্যক্তির জুয়া খেলার প্রবল নেশা ছিল। পরপর বেশ কয়েকটি খেলায় হেরে যাওয়ার পর ইমরান নামে এক ব্যক্তির কাছে নিজের স্ত্রী ও দুই সন্তানকে বাজি হিসেবে ধরে মহসিন। কিন্তু সেই খেলাতেও হেরে যান তিনি।

মহসিনের স্ত্রীর অভিযোগ, এর পরেই ইমরান বাড়িতে ঢুকে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই নারী প্রতিবাদ করে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হন। সেখানে রায় দেয়, মহসিনের একটি সন্তানকে ইমরান তার সঙ্গে নিয়ে যেতে পারবে। পঞ্চায়েতের নির্দেশ মতো মহসিনের একটি সন্তানকে নিয়ে চলে যায় ইমরান।

এর পরেই মহসিনের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেন। থানায় নিজের প্রাক্তন স্বামী মহসিনসহ আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু পুলিশি তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় ওই নারী সিজেএম কোর্টে পিটিশন জমা দেন। গতকাল সোমবার আদালত পুলিশকে মূল অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত করার নির্দেশ দেন। পরপরই নড়েচড়ে বসে পুলিশ। পুলিশি তদন্তে কী উঠে আসে, সেটাই এখন দেখার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com