1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

‘ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন’

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ২৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট গ্রহণ হবে। এমনটা ধরেই কাজ করছে ইসি। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন নির্বাচন কমিশন আসন্ন একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ৮০ ভাগ কাজ শেষ করেছে। বাকিটা কমিশনের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই। সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩০০ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কি না, ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে কি না, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কি না, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থছাড় দেয়া হয়েছে কি না, নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কী রকম ইত্যাদি আলোচনা করা হবে। সচিব জানান, সার্কভূক্ত দেশসমূহের ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। আজকের বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com