1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

ডেইলি স্টার সন্মননা পেলেন সাংবাদিক পংকজ দে জগন্নাথপুর প্রেসক্লাবের অভিনন্দন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৭৩ Time View

স্টাফ রিপোর্টার:: দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার পক্ষ থেকে দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিডিয়া ব্যক্তিত্ব পংকজ কান্তি দে কে বিশেষ সন্মাননা ‘স্টার সন্মাননা’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ডেইলি স্টারের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এর হাত থেকে তিনি এ সন্মাননা স্মারক গ্রহণ করেন। সিলেট বিভাগের একমাত্র সাংবাদিক হিসেবে তিনি এ সন্মাননা পান। দেশের ২৫ জন বিশিষ্ট সাংবাদিককে এ সন্মাননা প্রদান করা হয়। জগন্নাথপুরের কৃতিসন্তান দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত। তিনি দৈনিক সমকালের সুনামগঞ্জ প্রতিনিধি ছাড়াও এটিএন বাংলা, এটিএন নিউজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তাকে এ সন্মাননা প্রদান করায় ডেইলি স্টার পরিবারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সাংবাদিক পংকজ কান্তি দে কে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব নের্তৃবৃন্দ। অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, সাংবাদিক গোবিন্দ দে,আজহারুল হক শিশু,আজিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com