জগন্নাথপুর২৪ ডেস্ক::
গতকালের পর আজ আবারও ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মৃদুু ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদীর পলাশে ভূমিকম্পের উৎপত্তি হয়। ৩ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়।
বাইপাইল নয় শনিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশেবাইপাইল নয় শনিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে
তার আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তি ছিল নরসিংদীর মাধবদীতে। দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ওই ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত ও তিন শতাধিক লোক আহত হন।