1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত সংখ্যা ৬

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ৪০৯ Time View

রাকিল হোসেন::ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরো চিকিৎসাধীন আছেন আরো অন্তত ৩০ জন।
শুক্রবার রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের স্ত্রী মুর্শেদা বেগম (৪০) ও সেনা কর্মকর্তা আবু সালেহ। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, শুক্রবার রাতে হানিফ পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশুসহ ৫ জন মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের এসআই নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাসটি আটক করেছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com