1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

দিরাইয়ে ৪ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিরাই উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং যথাযথ প্রক্রিয়ায় ওষুধ সংরক্ষণ না করার অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনুকূল ফার্মেসী (পুলের মুখ)—কে ৩০ হাজার টাকা, দিরাই ফার্মা—কে ২০ হাজার টাকা, লতিফ ফার্মেসী—কে ২০ হাজার টাকা এবং সেন মার্কেটে অবস্থিত পিটি রায় ফার্মেসী—কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ওষুধ সংরক্ষণের নির্ধারিত বিধি অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকা এবং যথাযথ নিয়মে ওষুধ সংরক্ষণের আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com