1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা

দিরাইয়ে ভিজিএফ’র চাল ফেরত দিলেন চেয়ারম্যান

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৫০০ Time View

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস ভিজিএফ এর ৩০ বস্তা চাল আত্মসাত করে কালোবাজারে বিক্রি করার পর আবারও ফেরত দিয়েছেন। সোমবার আত্মসাতকৃত এই চাল ফেরত দেন তিনি। শনিবার চাল আত্মসাতের খবর পেয়ে তদারকি কর্মকর্তা (ট্যাগঅফিসার) উপজেলা কৃষি উপসহকারি কর্মকর্তা রনধীর ভূষণ চৌধুরী সরেজমিন উপস্থিত হয়ে এর সত্যতা পান। ট্যাগ অফিসার সংশ্লিষ্টদের ্িবরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের
বাঁচাতে কালোবাজারে বিক্রিত চাল ফেরতের পরামর্শ দেন। নিজেকে বাঁচাতে অবশেষে চেয়ারম্যান কালোবাজারে বিক্রিত চাল ফেরত দেন। গতকাল সোমবার এ চাল বিতরণ করা হয়।
জানাগেছে, তাড়ল ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে বিতরণের লক্ষ্যে ভিজিএফ এর ১৫ মেট্রিকটন ও ভিজিডি এর ৬ মেট্রিক টন ৩শ কেজি মোট ১৭০ বস্তা চাল উপজেলা খাদ্যগুদাম থেকে ২৮ জুন চেয়ারম্যান আবদুল কুদ্দুস ও ৮ নং ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান গ্রহণ করে নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মজুদ করেন। শনিবার এসব চাল বিতরণের কথা থাকলেও তা না করে বিতরণের আগেই ৩০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেন বলে জানান ইউপি সদস্য মিলন মিয়াসহ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ট্যাগ অফিসার রনধীর ভূষণ চৌধুরী । তখন তিনি দেখতে পান ১৭০ বস্তা চালের মধ্যে ৮২ বস্তা চাল মজুদ আছে, ৫৮ বস্তা খালি রয়েছে।
চেয়ারম্যান আবদুল কুদ্দুস আত্মসাত নয় গুদাম থেকে চাল নেয়ার সময় নৌকায় লোড না মানার কারণে দিরাই বাজারের ব্যবসায়ী বাদলের দোকানে ৩০ বস্তা চাল রেখে যাওয়ার কথা বললেও এর সত্যতা পাওয়া যায়নি। ব্যবসায়ী বাদল মিয়া জানান, চেয়ারম্যান আবদুল কুদ্দুসের সাথে আমার কোন সম্পর্ক নাই। আমার দোকানে চেয়ারম্যান বা কেউ কোন চাল রাখেনি।
তাড়ল ইউনিয়নের ভিজিএফ বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রনধীর ভূষণ চৌধুরী বলেন, যাই হোক চেয়ারম্যান যখন আত্মসাতকৃত চাল রিকোভারী করেছেন, তাই মামলা করে আর লাভ কি। এই চাল গতকাল সোমবার ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com