1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

দুই দিনের রিমান্ডে সাবেক এমপি মানিক/ ৩০ জন জিজ্ঞাসাবাদ করা হবে জেলগেটে

  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শিক্ষার্থীদের উপর হামলার মামলায় সাবেক ৫ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড এবং বাকি ৩০ আওয়ামী লীগ নেতা কর্মীদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক। একই তথ্য জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।

 

 

সোমবার (২১ অক্টোবর) আসামীদের উপস্থিতিতে দ্রুত বিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় আসামীদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড ও জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক নির্জন কুমার মিত্র।

উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়।  মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নান সহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে বয়স্ক ও অসুস্থা বিবেচনায় কেবল এমএ মান্নান কে জামিন দেওয়া হয়েছে।

সুত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com