1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু,নতুন শনাক্ত ২৮৬৮

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮২২ জনে। নতুন করে আরও ২ হাজার ৮৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৭ হাজার ৫৫৬টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৮ জনের।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ৯ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে চার জন, বরিশাল বিভাগে দু’জন ও রংপুর বিভাগে ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৮ দশমিক ৬৯ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com