1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ধর্মপাশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩২০ Time View

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশায় বজ্রপাতে মতিউর রহমান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে পাশের হলদির হাওরে এ ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান জামালপুর গ্রামের মৃত আব্দুর রহমান কালাচান মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার বিকেল থেকে মতিউর রহমান নিজ বাড়ির পাশের হলদির হাওরে থাকা তাঁর জমির পাকা বোরো ধান কেটে নৌকায় তুলছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসসহ বজ্রপাত শুরু হলে সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com