1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল

ধর্মপাশায় মাদক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী হাসান মিয়া (২৪)কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল (৪ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী  হাকিম  মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।

ধর্মপাশা থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, উপজেলা সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের বাসিন্দা হাসান মিয়া একজন চিহ্নিত মাদকব্যবসায়ী ও মাদকসেবী। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের উকিলপাড়া মোড়ের একটি চায়ের স্টলের ভেতরে বসে  মাদকব্যবসায়ী হাসান মিয়া নিজে গাঁজা সেবন ও বিক্রি করছিলেন। খবর পেয়ে ওইদিন রাত সোয়া আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে সাত পুরিয়া গাঁজাসহ মাদকব্যবসায়ী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে ওইদিনই কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com