1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

ধর্মপাশায় হাওরে ট্রলারডুবি, বাবা-মেয়ে নিখোঁজ

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৮৫ Time View

 

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরে শয়তানখালি নামক স্থানে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুইজন হলেন ধর্মপাশা সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের সামান মিয়া ও তার মেয়ে তানজিনা। রোববার বেলা ১১টা পর্যন্ত নিখোঁজ বাবা মেয়ের কোনও সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, সামান মিয়া নিজের পরিবার নিয়ে শনিবার পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এ সময় চন্দ্রসোনারথাল হাওরের শয়তানখালী নামক স্থানে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়।
নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও সামান মিয়া ও তানজিনা নিখোঁজ রয়ে যায়। পরে স্থানীয়রা হাওরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। রোববার সকাল থেকে স্থানীয়রা আবার তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এখনো তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সহায়তায় সকাল থেকে পুলিশ নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com