1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটলী ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি তৈয়বুর রহমান, সেক্রেটারি রুমন আহমেদ জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫

ধানের খলায় বাজার স্থাপন করায় এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ২৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী গ্রামের পাশে কৃষকদের বোরো ফসল মাড়াই ও ধান শুকানোর জায়গায় বাজার নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে।
গ্রামবাসীর অভিযোগ, বেহেলী গ্রামের পাশে বৌলাই নদীর তীরে একটি প্রতিষ্ঠিত বাজার রয়েছে। বাজারটি সরকারিভাবে নিবন্ধিত ও ইজারা প্রদান করা হয়। এরপরও গ্রামের কিছু লোক নিজেদের স্বার্থে কৃষকদের ব্যবহৃত জমিতে নতুন একটি বাজার নির্মাণের পায়তারা করছেন। পুরাতন একটি বাজার থাকার পর আরেকটি বাজার নির্মাণের প্রতিবাদে কৃষকদের ব্যবহৃত জমি রক্ষায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেহেলী গ্রামবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মাববন্ধনে বক্তব্য রাখেন বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্য প্রণব কান্তি রায়, গ্রামের মুরুব্বী নিখিল চন্দ্র পাল, নিরুপম রায়সহ কয়েকজন গ্রামবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘জামালগঞ্জের বেহেলী বাজার দুইশত বছরের একটি পুরোনো বাজার। বাজারে দোকান-পাট রয়েছে, বেচা-কেনা হয়। বাজারের পাশেই ইউনিয়ন পরিষদের কার্যালয়। একটি পুরাতন বাজার থাকা সত্ত্বেও বাজারের পাশেই হাওর এলাকার মানুষদের ধান মাড়াই ও শুকানোর জায়গাতে কিছু লোক বাজার তৈরির চেষ্টা করছে। ভিট প্রতি ৫ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। যার ফলে হাওর এলাকার কৃষকদের ধান শুকানোসহ মাড়াইকাজে চরমভাবে ব্যাহত ঘটবে। এছাড়া ওই জায়গাটি বেহেলী গ্রামবাসীসহ শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা। ’
এখানে বাজার নির্মাণ না করার দাবি জানান বক্তারা। এখানে জোর করে বাজার নির্মাণের ফলে গ্রামে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশংকা করেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com