1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু

নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

প্রেস বিজ্ঞপ্তি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর বিদ্যালয় ও কলেজের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
নবগঠিত এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি দীনুল ইসলাম বাবুল।
সভায় প্রতিষ্ঠানের পড়ালেখার সার্বিক পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন—নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার ঘটক, প্রবীণ মুরুব্বি  আব্দুল আহাদ চৌধুরী, সিনিয়র শিক্ষক আব্দুল শহিদ, সমাজকর্মী হাজী সোহেল আহমদ খান টুনু  ও শেখ মামুন হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান যুগের শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের আধুনিক ও মানসম্মত শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটিসহ দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
আলোচনা সভার শুরুতে পবিত্র আল কোরবান থেকে তিলাওয়াত করে বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র গোলাম কালাম মঞ্জিল। সভার শেষ পর্যায়ে নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে যারা ভূমি, অর্থ, ভবনসহ সার্বিক সহায়তা প্রদান করেছেন—তাদের মধ্যে জীবিত ও মৃত সকলের আত্মার কল্যাণ, প্রতিষ্ঠানের সকল সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সফলতা এবং বিদ্যাপীঠের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মুশাহিদ আলী।
উক্ত মতবিনিময় সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন—সমাজসেবক বদরুজ্জামান চৌধুরী, হাজী মনির উদ্দিন, লুৎফুর রহমান ইয়াওর, গিয়াসুর রহমান চৌধুরী, ইরাজ খান, ফখরুল ইসলাম চৌধুরী, আবদুল বাছিত চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক কবিরী, ফয়জুর রহমান কবিরী, ফারুক আহমদ কবিরী, আজাদ মিয়া, মিয়া মোহাম্মদ ইউসুফ, সবুজ মিয়া, আব্দুল মালিক খান, ডা. মাহমুদুল হাসান, আজম চৌধুরী, মনজুর আহমদ, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মুহিত কবিরী, সোলেমান আহমদ, তুরণ মিয়া, মিলু চৌধুরী, রাজু চৌধুরী, আব্দুল লতিফ, বাবু গিরিন্দ্র দাস, আলমগীর আহমদ, সোয়েবুল হক শানাজ, উজ্জ্বল চৌধুরী, সাজির মাহমুদ, রফিক আলী, রাজুল ইসলাম রাজ, শাহান আলী, জামাল হোসেন, সালাউদ্দিন রিপন, এমেল রাজা চৌধুরী, সাংবাদিক জামাল হোসেইন, আলীনুর মিয়া, রায়হান আহমদ, শাকিল আহমদ ও তানভীর আহমদসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com