1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায় টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া প্রতিনিয়ত আল্লাহ যেভাবে বান্দার সাহায্যে এগিয়ে আসেন জগন্নাথপুরে ‘মোবাইল মার্কেট’ ব্যবসায়ীদের কমিটি নতুন গঠন বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন, ‘খুনি’ ছেলের কারাগারে মৃত্যু পায়ুপথে ‘সোনার ডিম’, আসামির ৫ দিনের রিমান্ড শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না:স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে চুরি করে বিদ্যুৎ ব্যবহার: ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ব্যাংকে পরিশোধ করলেন গ্যারেজ মালিক ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে পল্লবী চৌধুরী। তার মোট মার্ক ১১৯০। সে সিলেট এমসি কলেজ থেকে এ পরীক্ষায় অংশ নেয়

পল্লবী চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের সহকারী পরিচালক (সহযোগী অধ্যাপক) প্রতাপ চৌধুরী ও লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক তপতী রায়ের প্রথম সন্তান।

তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামে। বর্তমানে তারা দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির পূর্বজৈনপুর এলাকার স্থায়ী বাসিন্দা। এসএসসিতেও সিলেট সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে সে গোল্ডেন জিপিএ-৫ ও ১২৩৬ মার্ক পেয়েছিল। পল্লবী এই কৃতিত্বের জন্য পিতা-মাতা ও কলেজের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চায়।
পল্লবী তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের আশির্বাদ কামনা করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com