1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নলুয়ার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন সাবেক পরিকল্পনামন্ত্রী  এম এ মান্নান এমপি

  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২০০ Time View

নিজস্ব প্রতিবেদক-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধান কাটা উৎসবের উদ্বোধন গতকাল বৃহস্পতিবার নলুয়ার হাওরের ভূরাখালি এলাকায় অনুষ্ঠিত হয়।  কৃষি সম্প্রসারণ কার্যালয় জগন্নাথপুরের উদ্যাগে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,  সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু রঞ্জন ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল, কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্ভিদ সংবক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল,আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, আকমল খান,উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, সাবেক ইউ,পি সদস্য  নান্টু দাস প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,  সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ সরকার কৃষক,শ্রমিক মেহনতি মানুষের পাশে সার্বক্ষণিক রয়েছে। কৃষিতে আধুনিকতার ছোঁয়া এ সরকারের হাত ধরে এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে পরিবর্তনের যে সূচনা হয়েছে তা এগিয়ে নিতে হবে। একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন ও পরিবর্তন চোখে দেখে না। এরা বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে না। এদের থেকে সর্তক থাকার আহ্বান জানান। সভায় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, জগন্নাথপুর উপজেলায় ২১ হাজার ৩৮৫ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। ইতিমধ্যে ৩০ শতাংশ ধান কাটা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com