1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

নলুয়ার হাওরের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্যোগ গ্রহণ

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৯ Time View

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহৎ হাওর নলুয়ার হাওরের জলাবদ্ধতা নিরসনে হাওরের সব ক’টি স্লুুইস গেটগুলো সংস্কার ও দুটি খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নলুয়ার হাওরপাড়ের কৃষক ও পাউবো সূত্র জানায়, গত কয়েকবছর ধরে নলুয়ার হাওরের কৃষকরা জলাবদ্ধতার সংকটে সময়মতো বোরো আবাদ করতে পারছেন না। কৃষকরা জলাবদ্ধতা নিরসনে আমআমি ও মরণখালি খাল খনন ও আমআমি, ভুরাখালি ও মরণখালিতে পাউবোর দীর্ঘদিনের পুরোনো স্লুুুইসগেটগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। এ সংক্রান্ত সংবাদ বভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের এসও তোফাজ্জুল হোসেন নলুয়ার হাওরের স্লুইস গেট ও খালগুলো সরেজমিনে ঘুরে দেখে কৃষকদেরকে খালখনন ও স্লুইস গেট সংস্কারের আশ্বাস দিয়েছেন।

নলুয়ার হাওরেপাড়ের বাসিন্দা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিদ্দেকুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নলুয়ার হাওর জেলার অন্যতম বৃহৎ হাওর হিসেবে বোরো আবাদের জন্য পরিচিত। ওই হাওরের ফসল উত্তোলন করা গেলে দেশের খাদ্য ঘাটতি রোধে ভুমিকা রাখা যায়। হাওরটি নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যার মধ্যে অন্যতম প্রতি বছর কৃষকরা পানি নিস্কাশনের পথ না থাকায় জলাবদ্ধতা সংকটে ভুগেন। দ্রুত খাল খনন ও জলকপাট সংস্কারের উদ্যোগ নেয়া দরকার।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন,নলুয়ার হাওরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও জলকপাট সংস্কার করার এখনই উপযুক্ত সময়। আমরা হাওরকে রক্ষায় বেড়িবাঁধের পাশাপাশি এসব কাজ দ্রুত করার দাবি জানাই।

পানি উন্নয়ন বোর্ডের এস.ও তোফাজ্জল হোসেন বলেন, কর্তৃপক্ষের নিদের্শে নলুয়ার হাওরে জলাবদ্ধতার প্রতিবন্ধকতাসৃষ্টিকারী খাল ও জলকপাটগুলো সরেজমিনে দেখেছি। প্রতিবেদন দেয়ার পর অর্থবরাদ্দ প্রাপ্তির পর কাজ শুরু হবে।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নলুয়ার হাওরের জলাবদ্ধতা সংসট স্থায়ী সমাধানে আমরা তিনটি জলকপাট ও দুটি খাল খননের উদ্যোগ নিয়েছে। আমাদের কর্মকর্তারা মাঠে রয়েছেন। সরেজমিন দেখে প্রাক্কলন তৈরী করে দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com