1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

নির্বাচনকালীন মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর: ওবায়দুল কাদের

  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৩৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কেমন হবে তা আগামী ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের একথা জানান।

সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, তিনি বলেন, সাইজ ছোট হলেও দুই একজন যুক্ত হতে পারে, বিদ্যমান থাকলেও দুই একজন যুক্ত হতে পারে বলে আমার ধারধা।

এর আগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার মন্ত্রিসভার আকারে বড় কোনো পরিবর্তন নাও আনা হতে পারে বলে গতকাল সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com