1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নির্মম নিষ্ঠুরতা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬
  • ২৫৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের এক শারিরিকি প্রতিবন্ধি যুবককে মারধর করে নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। জানা গেছে, বালিকান্দি গ্রামের শারিরিক প্রতিবন্ধী জমির উদ্দিন(২৯) দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমতপুর গ্রামের ঠাকুর মিয়ার ছেলে সানুর মিয়া ও হায়দরপুর গ্রামের আব্বাস মিয়ার ছেলে দিন ইসলাম তাকে কলকলিয়া ইউনিয়নের জুগলনগর পয়েন্টে মারধর করে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শারিরিকি প্রতিবন্ধি যুবক জমির উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে কান্নাজড়িত কন্ঠে জানান, এক প্রবাসী হুইল চেয়ার কেনার জন্য আমাকে ৫ হাজার টাকা দিয়েছিলেন। দুর্বৃত্তরা আমাকে মেরে আমার টাকা লুট করে নিয়ে যায়। প্রায়ই এরা আমার সাথে দুব্যবহার করে। এদিকে শারিরিক প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃনার সৃষ্টি হয়েছে। নির্মন ও নিষ্ঠুরতার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে জানাতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখনো কোন অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com