1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মো. সেলিমকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নুরহাবা (২৫) এবং তার স্বামী মো. সেলিমের বয়স ২৪ বছর। তারা দুজনই রোহিঙ্গা নাগরিক। তবে তারা দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রোহিঙ্গা যুবক সেলিম দোহাজারীসহ আশেপাশের এলাকায় মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার সকালে সলিম মাটি কাটার কোদাল ও দুপুরে ভাত নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর কলের মাধ্যমে আগের নির্ধারিত কাজ হচ্ছে না বলে তিনি জানতে পারেন। এরপর তিনি বাসার দিকে ফিরে আসার সময় স্ত্রী নুরহাবা বাসায় তালা লাগিয়ে বের হচ্ছিলেন। এ সময় স্ত্রী নুরহাবা তার স্বামী সলিমকে উদ্দেশ্য করে ‘কাজ না করে ফিরে কেন এসেছো’ বলায় উভয়ের মধ্যে বাগবিতণ্ড হয়। এর একপর্যায়ে সলিম রাগান্বিত হয়ে নুরহাবার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর হাবাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টিপু মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে সেলিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র-ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com