1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটারে অবাক পরিকল্পনামন্ত্রী

  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৮১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;;
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন’এর সুনামগঞ্জের রেলপথ নিয়ে দেওয়া ডিও লেটারে অবাক হয়েছেন পরিকল্পনা মন্ত্রী। রবিবার পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে এই বিষয়ে পাঠানো প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন।
পরিকল্পনা মন্ত্রী লিখেছেন, ‘এটি সত্য ড. মোমেন এবং আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে বন্ধু। তবে সুনামগঞ্জের জাতীয় পার্টির একজন সংসদ সদস্যসহ ৫ জন সংসদ সদস্যের অবস্থান সমর্থন করে রেলপথ মন্ত্রীকে তড়িগড়ি করে লেখা তাঁর ডিও আমাকে অবাক করে দিয়েছে। তিনি খুব ভালো করে জানেন যে, আমি সুনামগঞ্জের সংসদ সদস্যও। তিনি জানেন, সুনামগঞ্জের সাথে রেল যোগাযোগের বিষয়টিও আমার উদ্বেগের বিষয়। আমি তাঁর চেয়ে এই সম্পর্কে আরও বেশি জানি। আমি মনে করি না তিনি তাঁর দীর্ঘ ও বর্ণময় জীবনে সুনামগঞ্জের মাটিতে পা রেখেছেন কখনও। এই বিষয়ে কোনও পক্ষ নেবার আগে আমার সঙ্গে কথা বলে জেনে নিতে পারতেন। ৫০ বছরের বন্ধু এবং মন্ত্রী পরিষদের সহকর্মীর জন্য স্বাভাবিক অবস্থায় এটি আশা করা যায় না।
সম্প্রতি, সিলেট ও সুনামগঞ্জের স্থানীয় কিছু দৈনিকে ও অনলাইনে পরিকল্পনা মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দ্বন্দ্ব উল্লেখ করে সংবাদ এবং পরে পররাস্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন’এর ফেসবুক স্ট্যাটাস দেবার পর পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান রোববার হোয়াটসঅ্যাপে এমন মন্তব্য লিখেন।
পররাস্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত সোমবার তাঁর নিজের ফেসবুক আইডিতে লিখেছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সবসময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি। দুঃখজনক যে, সিলেটের একটি স্থানীয় সংবাদপত্রে দেখলাম আমার এবং মান্নান এর মধ্যে নাকি দ্বন্দ্ব রয়েছে, এবং এই দ্বন্দ্বের কারণে নাকি সিলেটের অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে! কে বা কারা এই সংবাদটি প্রচার করছেন জানি না তবে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।’
তিনি লিখেছেন, ‘যে বা যারা এটি প্রচার করছেন, তারা হয়তো বা কোন বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য করছেন। ফেসবুকে এই স্ট্যাটাসটির প্রয়োজন আছে বলে মনে করছি না, তবে একটি বিশেষ কারণে দিচ্ছি আর তা হল আমার এবং মান্নানের স্থানীয় অনেক শুভাকাঙ্খী রয়েছেন আর তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়।’
প্রসঙ্গত. গত ১০ জুন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপিকে দেওয়া চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লিখেন, ছাতক- সুনামগঞ্জ- মোহনগঞ্জ অঞ্চলসমূহের রেলপথ স্থাপনের বিষয়ে সুনামগঞ্জের ৫ (পাঁচ) জন মাননীয় সংসদ গত ০৬ জুন তারিখে আপনার নিকট যে আধা- সরকারি পত্র প্রেরণ করেছে, সেটা আমার কাছে যৌক্তিক বলে প্রতীয়মান হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের প্রত্যেকটি জেলায় রেলপথের অবিচ্ছিন যোগাযোগ স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু করেছেন। এর মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে। এরই ধারাবাহিকতায় উপরিল্লিখিত অঞ্চলসমূহে রেলপথ স্থাপন করা হলে তা সামগ্রিক দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। উল্লেখ্য যে, ২০১১ সালে তৎকালীন রেলমমন্ত্রী জাতীয় নেতা জনাব সুরঞ্জিত সেন গুপ্ত ছাতক- সুনামগঞ্জ- মোহনগঞ্জ রেলপথ স্থাপনের ষোষণা দেন এবং পরবর্তীতে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ কয়েক দফা এলাকাটি সরেজমিনে পরিদর্শন ও সমীক্ষা করেন। সমীক্ষা অনুযায়ী উক্ত এলাকাসমূহে লাইনমেন্টও তৈরি করা হয়েছিল। বর্তমান পরিকল্পনা মন্ত্রী মহোদয়ও ছাতকের সাথে সুনামগঞ্জ ও মোহনগঞ্জ রেলপথ স্থাপনের বিষয়ে একমত পোষণ করেছেন। এই অবস্থায়, বর্ণিত বিষয়ে সুনামগঞ্জের ০৫ (পাঁচ) জন মাননীয় সংসদ সদস্যের সাথে একমত পোষণ করে ছাতক সদর- দোয়ারা বাজার- সুনামগঞ্জ সদর থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। পররাষ্ট্রমন্ত্রী এই চিঠির অনুলিপি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপিকে দেওয়া হয় নি। তবে সুনামগঞ্জের অন্য ৫ জন সংসদ সদস্যকে দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com