স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপি নেতা এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু প্রমূখ।