স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম(৭০) এর জানাযা সোমবার দুপুর আড়াইটায় ঐতিহ্যবাহী কাতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান ও স্থানীয় রাজনীতিবীদ আব্দুল কাইয়ুমের জানাযায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। জানাযার নামাজে ইমামতি করেন, শেখ এ কাতিয়ার ছেলে মাওলানা ইমদাদ উল্যাহ। জানাযার নামাজে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তব উদ্দিন, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক লেঃ কর্ণেল অবঃ সৈয়দ আলী আহমদ.বিএনপি নেতা আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, বিএনপি নেতা আতাউর রহমান,এডভোকেট জিয়াউর রহিম শাহীন, মির্জা আবুল কাশেশ স্বপন,পাইলগাঁও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর উদ্দিন, মাওলানা বদিউজ্জামান, এডভোকেট জামিরুল হক, উপজেলা যুবদল নেতা দিলু মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দুলা মিয়া, সুহেল আহমদ খান টুনু, রাসেল বক্স, যুবলীগ নেতা সেলিম খানসহ বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ নেন। পরে পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
Leave a Reply