1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয় জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ 

পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের ২৫ জানুয়ারি শতবর্ষ উদযাপনে বাধা নেই, মামলা খারিজ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৯৬৩ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কর্মসূচির কার্যক্রম স্থিতাবস্থা বজায় রাখতে নিদের্শনা বাতিল করে বাদীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ
সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ ২য় আদালতে শুনানি শেষে মামলা খারিজ করে দেয় হয়। ফলে ২৫ জানুয়ারি শতবর্ষ উৎসব উদযাপনে আর কোন বাধা রইল না।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপনের জন্য আগামী ২৫ জানুয়ারি শতবর্ষ উদযাপন কর্মসূচি গ্রহণ করা হয়।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আ ফ ম জিয়াউল হোসেন বাদি হয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি শতবর্ষ উদযাপন পরিষদ ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে একটি স্বত্ব মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় ১৯২৬ ইংরেজি সনে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সামনে গেইটে বিদ্যালয় প্রতিষ্ঠার সন ১৯১৯ লেখা রয়েছে।
তিনি মামলার এজাহারে  উল্লেখ করেন প্রয়াত জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে প্রকাশিত স্মৃতি ও প্রতিতী নামে প্রকাশিত বইয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল ১৯২৬ ইং লেখা রয়েছে উল্লেখ করে মামলা দায়ের করলে গত বুধবার
আদালত মামলা গ্রহণ করে শতবর্ষ উৎসব উদযাপন স্থগিত রাখতে নিদর্শনা দিয়েছেন। এর বিরুদ্ধে একই আদালতে আপীল করলে আদালত আজ এ  মামলা খারিজ করে দেন।

  • পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ব্রজনাথ উচ্চ বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে এমন  দালিলিক প্রমাণ  আদালতে উপস্থাপন করলে দীর্ঘ শুনানী শেষে আদালত ওই ব্যক্তির দায়ের করা মামলা খারিজ করে দেন।এখন ২৫ জানুয়ারি শতবর্ষ উৎসব উদযাপনে আর কোন বাধা রইল না। আপীলকারীদের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট শামসুদ্দিন আহমেদও সিলেট বারের সিনিয়র আইনজীবি অপরপক্ষে আইনজীবি ছিলেন স্বপন কুমার দাশ ও আবু আলী।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com